1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

চাটখিলে ৩ মাদক সেবীর কারাদন্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত
৫৬

আরমান হোসেন, (নোয়াখালী)
নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাদক সেবীকে প্রত্যেকের ৩ মাসের করে কারাদণ্ড প্রদান করেছেন। কারাদন্ড প্রাপ্তরা হচ্ছেন চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের বারেক হাওলাদার বাড়ির জামাল হোসেন মনার ছেলে জাহেদ হাসান চয়ন (১৯), জাকির হোসেন বাবুর ছেলে মামনুর রশীদ (৩৯) ও নিজ ভাওর গ্রামের ছিদ্দিক উল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম (৪৮) প্রত্যেক এর ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক সেবন অবস্থায় তাদেরকে আটক করে এই দন্ডাদেশ প্রদান করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এই মাদক সেবীরা প্রায় নিয়মিত চাটখিল সেন্ট্রাল হাসপাতালের সামনে রয়েল ফার্নিচার কারখানা এলাকায় মাদক সেবন করে আসছে। তাদের ভয়ে এলাকাবাসী সবসময় আতঙ্কে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে চাটখিল থানা পুলিশ তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করে। ভ্রাম্যমান আদালত তাদেরকে এ দন্ডাদেশ প্রদান করে।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান পুলিশ ৩ মাদক সেবীকে বৃহস্পতিবার বিকেলে জেলে প্রেরণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..