শাহ জামান সিরাজী
এইচএসসি পরীক্ষা–২০২৬ উপলক্ষে উখিয়া কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়। পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া কলেজের অধ্যক্ষ জনাব শাহ আলম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) জনাব মোহাম্মদ বদরুল আলম।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বিত সহযোগিতার মাধ্যমে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উখিয়া কলেজ কর্তৃপক্ষও শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও অনুকূল পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে।