শিরোনাম :
বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১৪৯ আসন, সাক্ষাৎকার আহ্বান , ঢাবির ‘খ’ ইউনিটে ফাঁকা

১৪৯ আসন, সাক্ষাৎকার আহ্বান , ঢাবির ‘খ’ ইউনিটে ফাঁকা

ঢাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কলা অনুষদের অধিভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তির জন্য দ্বিতীয়বারের মতো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভর্তির জন্য প্রথমবার সাক্ষাৎকার শেষে এখনও ১৪৯টি আসন ফাঁকা থাকায় দ্বিতীয়বার সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হয়েছে।
কলা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে কলা অনুষদের ডিন অফিসে দ্বিতীয়বারের পর্যায়ের এই সাক্ষাৎ গ্রহণ শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের (২০২০-২১ শিক্ষাবর্ষে) ‘খ’ ইউনিটে মোট শূন্য আসন সংখ্যা ১৪৯টি। এতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ৫০টি, উর্দু বিভাগে ৩২টি, সংস্কৃত বিভাগে ২৭টি, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে ২৮টি এবং ইসলামিক স্টাডিজ বিভাগে ১২টি আসন ফাঁকা রয়েছে।দ্বিতীয়বারের এই সাক্ষাৎকারে ‘খ’ ইউনিটের পরীক্ষায় ২২২৮ থেকে ২৬০০ মেধাক্রম পর্যন্ত আহ্বান করা হয়েছে।

সাক্ষাৎকারে যা নিয়ে আসতে হবে-

সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, ওয়েবসাইটে পূরণকৃত বিষয়ের পছন্দক্রম ফরম (প্রিন্ট করে নিতে হবে)- এর কপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্রী, উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি নিয়ে আসতে হবে। তবে কোন কারণে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি আনতে ব্যর্থ হলে প্রার্থীকে নির্ধারিত অংকের জরিমানা দেওয়া সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এগুলো ডিনকে দেখাতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com