1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম-রাঙ্গামাটি জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

পারভিন আক্তার

 

ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় বুধবারের (৮ জুলাই) এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে, চট্টগ্রাম বোর্ডের বাকি তিন জেলা কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত জানিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার আগামী ৮ জুলাই বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..