1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

কক্সবাজার উখিয়ার বসতবাড়িতে মিলল ১০ ফুট লম্বা বার্মিজ অজগর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পঠিত

উখিয়া (কক্সবাজার)সংবাদদাতা
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের বনকর্মীরা অভিযান চালিয়ে অজগরটি উদ্ধার করেন।

বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশে বড় আকৃতির সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে বন বিভাগকে খবর দেন। পরে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করেন।

দোছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল রনি বলেন, বন্য প্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে বিরক্ত করা বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে জানানো উচিত। এতে মানুষ ও বন্য প্রাণী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটি উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..