শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা: আব্দুর রহমান

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা: আব্দুর রহমান

জাফর আহমেদ:

বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এ দেশের প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন নয়। বাংলাদেশের রাজনীতিতে মূলধারা ও জনস্বার্থ নিয়ে জনমানুষের জন্যই তিলে তিলে গড়ে উঠেছে এ দল। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একইসূত্রে গাঁথা।
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডেইলি বাংলাদেশের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্মনিরপেক্ষ-অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত সাম্যের সমাজ নির্মাণে অবিচল। একটি আধুনিক, প্রগতিশীল সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক দর্শনের ভিত্তি রচনা করে চলছে আওয়ামী লীগ। তাই দেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা। এ দলটির হাত ধরেই বাংলাদেশ ইতিহাস-ঐতিহ্যে অর্জিত হয়েছে।

আবদুর রহমান বলেন, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভ্রান্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা অতঃপর বাঙালি জাতির উপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবেহলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। এরপরে বঙ্গবন্ধু প্রথম ছাত্রলীগ গঠনের মধ্য দিয়ে এই শাসন চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং বঙ্গবন্ধু মনে করেন পাকিস্তান আমাদের মুক্তির পথ নয়। আলাদাভাবে স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে হবে এবং সে লক্ষ্যেই তিনি ধীরে ধীরে এগিয়ে যান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, সামাজিক সুষম বণ্টনের বাংলাদেশ, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ রাষ্ট্র গঠন করা। এই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। একটা দেশ, নতুন মানচিত্র, সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে জায়গা করে নিতে নিজের জীবন দিয়েছেন বঙ্গবন্ধু। জীবনের বিনিময় দেশের স্বাধীনতা অর্জন চেয়ে বড় কী হতে পারে। বাংলাদেশ যা কিছু অর্জন হয়েছে সবকিছুই আওয়ামী লীগের করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, আওয়ামী লীগের মূল চেতনা বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। যথার্থ অর্থেই বলা চলে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com