1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

দীর্ঘদিনের ভোগান্তির পর শুরু হচ্ছে মানিকনগর সড়কের উন্নয়ন কাজ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত
৩১

মোঃ আব্দুল রহমান

রাজধানীর মানিকনগর বিশ্বরোড থেকে পুকুরপাড় পর্যন্ত সড়কটির দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয় না। ফলে কর্তৃপক্ষের অবহেলায় সড়কটির এখন বেহাল দশা। তবে সড়কটির উন্নয়ন কাজ শিগগির শুরু হতে যাচ্ছে। ফলে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশা করা হচ্ছে।

‎বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৮৮০ মিটারের এই সড়কটির উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

‎ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ সড়কের কারণে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। সিটি করপোরেশনের উদ্যোগে সড়কটি সংস্কারের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের নাগরিক অধিকার বাস্তবায়ন করা হচ্ছে।
‎অনুষ্ঠানে প্রশাসক আবদুস সালাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মানিকনগরের ৮৮০ মিটার প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। তিনি বলেন, গুণগত মান বজায় রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে নগরবাসীর জন্য সড়কটি উন্মুক্ত করা হবে।

‎আবদুস সালাম বলেন, ডিএসসিসি নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। উন্নত সড়ক নির্মাণের মাধ্যমে যান চলাচল সহজ হবে, জনদুর্ভোগ কমবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..