1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা, পিকআপচালক নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত
১৫

গাইবান্ধা প্রতিনিধি
শনিবার (১১ জুলাই) ভোরে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল (কামারপাড়া) এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৪২) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) ভোরে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল (কামারপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের তরফ কামাল (কামারপাড়া) এলাকায় একটি বাস বিকল হয়ে দাঁড়িয়েছিল। এমতাবস্থায় পেছন দিক থেকে আসা দিনাজপুরগামী একটি পিকআপ এসে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের ভেতরে থাকা চালক আমির হোসেন নিহত হন।

এ ঘটনায় আহত হন আরও কয়েকজন। দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত পিকআপের ভেতর থেকে নিহত চালককে উদ্ধার করে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর কিছুসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পিকআপ চালকের মরদেহ উদ্ধার করেছে। সেইসঙ্গে বাস ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..