যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়ানোর আহ্বান

বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কের সুবিধা নিয়ে জার্মান বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একই সঙ্গে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর উপায় অনুসন্ধানের অনুরোধ জানান তিনি।
রোববার বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, কারিগরি সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতের উন্নয়ন, বাংলাদেশে নতুন অর্থনৈতিক সুযোগ, মেরিটাইম কানেক্টিভিটি, বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতাসহ বাংলাদেশ ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন। তারা উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার লক্ষ্যে সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

শাহরিয়ার আলম জার্মান রাষ্ট্রদূতকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং সংকটের দ্রুত সমাধানের জন্য দেশটির অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত ভাসানচরে তার সাম্প্রতিক সফরের কথাও উল্লেখ করেন এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ সরকার যে সকল সুযোগ-সুবিধা দিচ্ছেন সে বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com