1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পীতম্বপুর মোল্লাবাড়ির আমেরিকান প্রবাসী মোঃ রুবেলের স্ত্রী নুসরাত জাহান জেনি(২৪) সজীব নামের এক পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে, এ বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত
১০

আরমান হোসেন (নোয়াখালী)

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়,জীবিকার তাগিদে বেশ কিছুদিন পূর্বে সুদুর আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন মো. রুবেল। আমেরিকা যাওয়ার পূর্বে পার্শ্ববর্তী বারগাও ইউনিয়নের মকিল্যা বড় বাড়ির জাকির হোসেন টিপুর কন্যা নুসরাত জাহান জেনির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রম করে রুবেল তার পরিবার ও স্ত্রীর সকল শখ আহ্লাদ পূরণ করে আসছিলেন।

এদিকে জেনি তার স্বামী রুবেল প্রবাসে থাকার সুযোগ নিয়ে
তার কাজিন শারমিন আক্তার স্মৃতির খালাতো ভাই সজীবের সাথে অবৈধ পরকীয়া প্রেমে মেতে উঠে।

কিছুদিন থেকে বিষয়টি নিয়ে জানাজানি হলে জেনি গত ১০ জুলাই শপিংয়ের কথা বলে তার বাবার বাড়ি থেকে বের হয়ে পরকিয়া প্রেমিক সজীবের হাত ধরে পালিয়ে যায়।
জেনী যাওয়ার সময় নগদ অর্থ এবং বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার নিয়ে যায়। এ সময় জেনির কাজিন স্মৃতি তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেন বলে অনেকে অভিযোগ করেন।
এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে জেনীর বাবা জাকির হোসেন টিপু সোনাইমুড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
এখন পর্যন্ত আমেরিকান প্রবাসী রুবেলের স্ত্রীর জেনির কোন সন্ধান পাওয়া যায় নি। জেনীর সন্ধানে ৫০ হাজার টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছেন তার স্বামী রুবেল। এই ঘটনায় পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..