শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেত্রকোনায় বৃদ্ধকে হত্যা করে দোকান লুট

নেত্রকোনায় বৃদ্ধকে হত্যা করে দোকান লুট

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে আত্রাখালি ব্রিজের কাছে মধ্যমবাগান এলাকায় তেল ডিজেলের দোকান মালিক ৬৫ বছরের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত একমত আলী উপজেলা সদর ইউপির মধ্যমবাগান এলাকার মৃত মেহের আলী।

জানা গেছে, হেকমত আলী নিজ ঘরের সঙ্গেই দোকানে তেল ও ডিজেল বিক্রি করতেন। রাতভর সোমেশ্বরী নদীতে চলা ড্রেজার মেশিনে এসব তেল ডিজেল বিক্রি হতো। আনুমানিক রাত আড়াইটার দিকে মাসুদ নামে এক যুবক দোকান ঘরে লুট করতে থাকে।

এ সময় স্থানীয় ১ নম্বর বালু ঘাটের ড্রেজার ব্যবসায়ী শাহিন আলম তেল নিতে আসলে মাসুদকে লুটপাট করতে দেখেন। তিনি আসা মাত্রই মাসুদ পালিয়ে যায়। এদিকে বৃদ্ধকে পড়ে থাকতে দেখে বৃদ্ধের পরিবার ছুটে আসে। ছেলেরা হাসপাতালে নিয়ে গেলে ভোরে সেখানে মারা যান হেকমত আলী।

ঘটনা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী।

তিনি জানান, উপজেলার মধ্যম বাগান এলাকার মৃত মেহের আলীর ছেলে হেকমত আলী নিজ বাসার সাথেই তেল ডিজেল বিক্রি করতেন। মধ্যরাতে কে বা কারা তাকে আঘাত করে। পরে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায়।

ভোররাতে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বৃদ্ধের মাথায় পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় দড়ি রয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধের ছেলেরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com