শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তারেকের রোষানলে পড়েছেন মির্জা ফখরুল

তারেকের রোষানলে পড়েছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজপথে জোরালো আন্দোলন গড়ে তুলতে না পারায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোষানলে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাংগঠনিক শক্তি পুনরুজ্জীবিত করতে মহাসচিব পরিবর্তনের তাগিদ দিয়েছেন তারেক। এছাড়া রাজপথে জোরালো আন্দোলন করতে না পারায় তারেক রহমানের পর্যবেক্ষণেও আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দল বেকায়দায় থাকায় আপাতত তাকে মহাসচিব পদ থেকে না সরালেও সুবিধাজনক সময়ে তার পরিবর্তে নতুন কাউকে ঐ পদে বসাতে চান তারেক। এ বিষয়ে দলের শীর্ষ পদের নেতাদের হেয়ারিং দিয়েছেন তিনি।

মির্জা ফখরুলের ব্যর্থতা নিয়ে তারেক রহমানের বিক্ষুব্ধ অবস্থানের কারণ জানতে দলের স্থায়ী কমিটির একজন সদস্যের সঙ্গে কথা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ঐ নেতা বলেন, খালেদা জিয়াকে আন্দোলন করে মুক্ত করার জন্য লন্ডন থেকে তারেক রহমান মির্জা ফখরুলের ওপর চাপ সৃষ্টি করেন। এরপর মির্জা ফখরুল গুলশানের বাসায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ বিষয়ে করণীয় জানতে চান। তখন খালেদা জিয়া তাকে কঠোর আন্দোলনে না যাওয়ার নির্দেশ দেন। এতে বিক্ষুব্ধ হন তারেক। আর সে কারণেই এসব কর্মসূচি না দিয়ে বার বার কঠোর আন্দোলন শুরু করতে আব্দুল্লাহ আল নোমানকে নির্দেশ দেন তারেক।

তবে হঠাৎ মহাসচিবের পরিবর্তে অন্য নেতার নেতৃত্বে বিএনপি রাজপথ উত্তপ্ত করার বিষয়টি ব্যাপক জল্পনা-কল্পনার জন্ম দেয়। আর মির্জা ফখরুলকে বেকায়দায় ফেলতেই তারেক রহমানের অনুসারীরা নোমানকে দিয়ে রাজপথে আন্দোলন কর্মসূচি পালন করছেন, এমন গুঞ্জনও চাউর হয়েছে দলের অভ্যন্তরে।

জানা যায়, দলীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের পদত্যাগপত্র জমা দেয়া হলেও মির্জা ফখরুল বিষয়টি জানেন না বলায় তারেক রহমান তার ওপর নাখোশ হয়েছেন। তারেক রহমান মির্জা ফখরুলের এমন অবস্থান মেনে নিতে পারছেন না। ফলে পারস্পরিক অবিশ্বাস আর কাদা ছোড়াছুড়ি কারণে সর্বস্তরে দলীয় কর্মকাণ্ডে বিএনপিতে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com