যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রণবীর কাপুর-আলিয়া ভাটের বিয়ের সানাই বাজতে চলেছে!

রণবীর কাপুর-আলিয়া ভাটের বিয়ের সানাই বাজতে চলেছে!

 

 

বিনোদন ডেস্ক:
জল্পনা শেষ হতে চলেছে। রণবীর কাপুর-আলিয়া ভাটের বিয়ের সানাই বাজতে চলেছে! দিন গোনা শুরু করে দিয়েছেন অনুরাগীরা। ভারতীয় গণমাধ্যম বলছে, চলতি মাসেই সাত পাক ঘুরতে চলেছেন ‘রালিয়া’। তবে এ ক্ষেত্রে কাপুর পরিবার নাকি তাঁদের পারিবারিক রীতি-রেওয়জ অনুযায়ীই বিয়ের অনুষ্ঠান করতে চলেছেন।

সেই অনুযায়ী বিদেশে বা দেশের কোনো বড় হোটেল বা দুর্গে ডেস্টিনেশন ওয়েডিং নয়। মুম্বাইয়েই বসবে রণবীর-আলিয়ার বিয়ের আসর।
ভাট বাড়িতেই কি বিয়ে করতে আসবেন ঋষি-নীতুর একমাত্র ছেলে? বলিউড বলছে, তা-ও হবে না। বরং মা-বাবার মতোই আর কে হাউজে দুই পরিবার এক হয়ে বিয়ে দেবেন রণবীর-আলিয়ার। ঠিক যেভাবে ১৯৮০ সালের ২০ জানুয়ারি ঋষি আর নীতু সাত পাকে বাঁধা পড়েছিলেন। এমনটিই বলছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

বিয়ে হবে দুই পরিবার এবং ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে। বিয়ের দায়িত্বে শাদি স্কোয়াড। মাত্র ৪৫০ জন নাকি আমন্ত্রণ পাবেন এই ‘হেভিওয়েট’ বিয়েতে। এরই মধ্যে সংস্থাটির পক্ষ থেকে নাকি তাঁদের অনুরোধ জানানো হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের আগে তাঁরা যেন সব কাজ শেষ করে নেন। অর্থাৎ, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সম্ভবত এপ্রিলের মাঝামাঝিই বিয়ে হতে চলেছে বলিউডের এই জনপ্রিয় তারকা যুগলের। যদিও কপুর পরিবার চেয়েছিলেন এপ্রিলের শেষে বহুচর্চিত বিয়ে হোক। কিন্তু আলিয়ার ঠাকুরদা নরেন্দ্রনাথ রাজদানের ভগ্নস্বাস্থ্যের কারণেই ভাট পরিবার বিয়ের তারিখ এগিয়ে এনেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com