লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মেডিকেল সনদ জালিয়াতির দায়ে মো. নুর হোসেন (৩৫) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এ দন্ডাদেশ দেন।
এর আগে দুপুরে সমাজ সেবা অধিদপ্তর থেকে অনুদান প্রাপ্তির জন্য আবেদন করতে গিয়ে আটক হন নুর হোসেন। সে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ও একই এলাকার রুহুল আমিনের ছেলে।
জানা যায়, জনৈক শাহাব উদ্দিনের মেডিকেল রির্পোট নাম পাল্টিয়ে হাছিনা বেগম ও মো: মনজু বসিয়ে সিভিল সার্জনের কাছে স্বাক্ষরের জন্য যায় নুর হোসেন। পরে সন্দেহ হলে রিপোর্টের কাগজ নিয়ে ওই ডায়াগনষ্টিক সেন্টারে নাম যাচাই বাছাই করে জালিয়াতির প্রমাণ পান সিভিল সার্জন। পরে জেলা প্রশাসককে অবহিত করলে তিনি নিবাহী ম্যাজিস্ট্রেট পাঠান। পরে ভ্রাম্যমাণ আদালতে তার সাজা দেয়া হয়।
নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি অমিত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply