যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অবশেষে ভারত সফরে আসছেন বরিস জনসন

অবশেষে ভারত সফরে আসছেন বরিস জনসন

প্রবাস ডেস্ক:

নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চলতি সপ্তাহেই ভারত সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসি।

আগামী শুক্রবার বরিস জনসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন। দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা ও বাণিজ্য বিষয়ে আলোচনা হবে।

রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমাতে ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকেই ভারতকে চাপ দিয়ে আসছে যুক্তরাজ্য।
গত মাসে রাশিয়ার ওপর শক্ত নিষেধাজ্ঞা দেওয়ার ব্যবস্থা নিতে ভারত সফর করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস। সাথে তিনি নিরাপত্তা, জ্বালানি ও খাদ্য নিরাপত্তার বিষয়েও ভারতের সাথে আলোচনা করেন।

তবে এখনও ভারত রাশিয়ার সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত রেখেছে। সাথে জাতিসংঘেও রাশিয়ার বিপক্ষে আনা কোনও প্রস্তাবে ভোট দেয়নি মোদীর সরকার।

আগামী বৃহস্পতিবার ভারতের গুজরাটে যাবেন বরিস জনসন। সেখান থেকেই তিনি দিল্লিতে যাবেন। ২০২১ সালের জানুয়ারি মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর করার কথা ছিল, তবে করোনার কারণে সেই সফর দুই দফা পিছিয়ে যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com