শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরকীয়ায় জড়িয়ে স্ত্রীকে হত্যা

পরকীয়ায় জড়িয়ে স্ত্রীকে হত্যা

রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ার জেরে স্বামীই তাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকালে ওই উপজেলার পশ্চিমদেবু আমডারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছমা বেগম ওই গ্রামের রাজমিস্ত্রি রাজু মিয়ার স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে একই উপজেলার পশ্চিম সুখানপুকুরের আব্দুল বাতেনের মেয়ে আছমা বেগমকে বিয়ে করেন পশ্চিমদেবু আমডারা গ্রামের রাজু মিয়া। তাদের দুটি সন্তান রয়েছে। স্ত্রীর বড়ভাইয়ের স্ত্রী শিরিনা বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে দুই মাস আগে তাকে বিয়ে করেন রাজু মিয়া। এ নিয়ে তার সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান প্রথম স্ত্রী আছমা। বৃহস্পতিবার রাজু মিয়ার মা গিয়ে তাকে ফিরিয়ে আনেন।

আরো জানা গেছে, শনিবার সকালে একই বিষয় নিয়ে ফের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আছমার অসুস্থতার কথা বলে ডাক্তার আনার অজুহাতে বাড়ি থেকে বের হয়ে যান রাজু মিয়া। এরপর বাড়ির লোকজন ভেতরে গিয়ে আছমাকে নিথর অবস্থায় বিছানার ওপর দেখতে পান। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতের বোন ইসমত আরা বলেন, দ্বিতীয় বিয়ে মেনে না নেয়ায় আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পীরাগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, নিহত গৃহবধূর ভাই আব্দুর রউফ মিয়া হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com