শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে হট্টগোল, মারামারি

আজ বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে হট্টগোল, মারামারি

নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্টে আইনজীবীদের সংগঠন ‘আইনজীবী সমিতি’র নির্বাচন হয়েছে দেড়মাস আগে। কিন্তু ফলাফল এখনও ঝুলে আছে। সম্পাদক পদের ভোট পুনর্গণনা দাবি ও এক পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগে ঝুলে থাকা সে ফলাফলকে কেন্দ্র করে হট্টগোল, মারামারি, ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ বুধবার বিকেলে আইনজীবী সমিতি ভবনের তিনতলায় সম্মেলন কক্ষের সামনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে এ ঘটনা ঘটে।

দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি, কিলঘুষির পর কক্ষের জানালার কাচ ভাঙচুর করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নেতা মো. অজি উল্লাহ নেতৃত্ব একটি দল নিজেদের ‘নির্বাচন উপ-কমিট ‘ দাবি করে ভোট পুনর্গণনা করে ফল ঘোষণা করতে সমিতির সম্মেলন কক্ষে ঢুকতে গেলে হট্টগোল শুরু হয়। পরে তা মারামারি, ভাঙচুরে গড়ায়। এ কক্ষেই অনুষ্ঠিত নির্বাচনের ব্যালটসহ অন্যান্য জিনিসপত্র রাখা আছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের কার্যাচলয়ে আকস্মিক এক সংবাদ সম্মেলনে অজি উল্লাহ নেতৃত্বাধীন স্বঘোষিত সাত সদস্যের উপ-কমিটি অনুষ্ঠিত নির্বাচনের ফল ঘোষণা করবে বলে জানায়। ভোট পুনর্গণনা করে ফল ঘোষণা করার কথা বলেন অজি উল্লাহ। এদিকে এ উপ-কমিটিকে অবৈধ অ্যাখ্যা দিয়ে বুধবার দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলন করে সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা। এ সংবাদ সম্মেলনের পর বিকেলে সাড়ে ৩টায় অজি উল্লাহর নেতৃত্বে স্বঘোষিত উপ-কমিটির সদস্যরা ভোট পুনর্গণনা করে ফল ঘোষণার জন্য ওই কক্ষে ঢুকতে গলে বাঁধা হয়ে দাঁড়ান বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে প্রথমে ধাক্কধাক্কি শুরু হয়। একপর্যায়ে আওয়ামীপন্থী আইনজীবীরা তালা ভেঙে কক্ষে ঢুকে পড়েন। তখন কক্ষের বাইরে থাকা বিএনপিপন্থী আইনজীবীরা কক্ষের কাচ ভাঙচুর করে কক্ষের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। তখন কক্ষের ভেতরে-বাইরে থাকা আওয়ামীপন্থী আইনজীবীরা বিদ্যুত চালু করতে গেলে হাতাহাতি, কিলঘুষির ঘটনা ঘটে। দুই পক্ষকেই এসময় পাল্টাপাল্টি স্লোগানও দিতে দেখা যায়।

গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনের ৫১টি বুথে সমিতির ২০২২-২০২৩ মেয়াদের এ নির্বাচনের ভোট নেওয়া হয়। মোট ৮ হাজার ৬২৩ জন ভোটারের মধ্যে দুই দিনে ভোট দেন ৫ হাজার ৯৮৩ জন। পরের দিন অর্থাৎ গত ১৭ মার্চ রাতে ভোট গণনা শেষে দেখা যায়, সভাপতিসহ ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা এগিয়ে। এনিয়ে দুই প্যানেলের আইনজীবীদের উত্তেজনাও সৃষ্টি হয়। এক পর্যায়ে ফলাফল ঘোষণা না করেই স্থান ত্যাগ করেন নির্বাচন পরিচালনা উপ কমিটির সদস্যরা। এর একদিন পর জানা যায় এ ওয়াই মশিউজ্জামান নির্বাচন পরিচালনা উপ-কমিটি থেকে পদত্যাগ করেছেন।

১৪টি পদের বিপরীতে এবার সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ৩৩ জন। এর মধ্যে কার্যকরী কমিটির সাতটি সদস্য পদের ভোট ডিজিটাল পদ্ধতিতে নেওয়া হয়।

গত বছর এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। আর সম্পাদক নির্বাচিত হয়েছিলেন রুহুল কুদ্দুস কাজল। নির্বাচনের পরপরই করোনাভাইরাসের সংক্রমণে মতিন খসরুর মৃত্যুতে সমিতির কার্যনির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ আওয়ামীপন্থী অংশ সভাপতি হিসেবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের নাম ঘোষণা করলে বিএনপি সমর্থকরা আপত্তি তোলেন। এনিয়ে বিশেষ সাধারণ সভায় হট্টগোলও হয়। পরে সভাপতি পদটি অমীমাংসিত রেখেই এক বছর চলে সমিতির কার্যক্রম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com