শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল চায় জামায়াত

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক :
জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে অবিলম্বে ভোজ্য তেল সয়াবিনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী। সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম এক বিবৃতিতে আজ শুক্রবার এ দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘গত ৫ মে বাণিজ্য সচিব ও মিলমালিকদের মধ্যে এক বৈঠকের মাধ্যমে নতুন করে আবার ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা ৭ মে থেকে কার্যকর করা হবে।

 

সয়াবিন তেল প্রতি লিটারে ৩৮ টাকা বাড়িয়ে বর্তমানে দাম নির্ধারণ করা হয়েছে ১৯৮ টাকা, খোলা সয়াবিন তেল লিটারে ৪৪ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৮০ টাকা এবং পাম তেল লিটারে ৪২ টাকা বাড়িয়ে বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ১৭২ টাকা। অস্বাভাবিক হারে তেলের মূল্য বৃদ্ধির সরকারি এ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি অযৌক্তিক এবং চরম জনস্বার্থ বিরোধী একটি সিদ্ধান্ত। এর মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেড়ে যাবে। ’
এটিএম মা’ছুম বিবৃতিতে উল্লেখ করেন, এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে নিম্নআয়ের মানুষ অতি কষ্টে দিন যাপন করছে। নতুন করে আবার তেলের মূল্য বৃদ্ধির ফলে তাদের কষ্ট আরো বহুগুণে বেড়ে যাবে। আমরা তেলের মূল্য বৃদ্ধির এ অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে অবিলম্বে তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com