শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বেনাপোলে চাঁদা না দেওয়ায় যুবদলের সদস্য সচিব ইমদাকে পিটিয়ে জখম

বেনাপোলে চাঁদা না দেওয়ায় যুবদলের সদস্য সচিব ইমদাকে পিটিয়ে জখম

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌর বিএনপি’র আহবায়ক মোঃ নাজিম উদ্দীন, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা ও বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুকে লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করেছে সন্ত্রাসী’রা।

২ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তাকে এই নির্যাতন করা হয়েছে বলে জানান ইমদা সহ পরিবারের সদস্য’রা। শুক্রবার (৬ মে) রাত ৮ টার দিকে বেনাপোল বলফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। ইমদাদুল হক ইমদাদ (৩৮) বেনাপোল ভবারবেড় গ্রামের
মৃত: মারফাত আলীর ছেলে।

এ ঘটনায় রাতেই ইমদাদুল হক ইমদার বড় ভাই জিয়াউর রহমান জিয়া বেনাপোল পোর্ট থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।

বেনাপোল পোর্ট থানায় অভিযোগ সূত্রে জানা যায়, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা রাতে বেনাপোল বলফিল্ড সংলগ্ন একটি চায়ের দোকানে বসে ছিলো।

এসময় সুমন, সুজন, রাব্বি, অরেঞ্জ, ফজা ও দিপু এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা আচমকা ইমদাকে লোহার রড ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।

এক পর্যায়ে ইমদা মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী’রা তাদের উপর হামলা চালায় এবং বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চলে যায়।

খবর শুনে পরিবারের লোকজন ইমদাদুল হক ইমদাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। পরে রাতেই ওই সমস্ত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবিতে বেনাপোল পোর্ট থানায় উল্লেখিত ৬ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।

আহত ইমদাদুল হক ইমদাদ বলেন, যারা আমাকে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করেছে তারা সবাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তাদের সাথে আমার পূর্বে কোন শত্রুতা না থাকলেও তারা আমাকে মারার জন্য পূর্বপরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান, এ সংক্রান্ত থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি আমরা দেখছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com