শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শরীয়তপুরে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শরীয়তপুরে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি :

প্রতীকী ছবি

শরীয়তপুর জেলার ডামুড্যায় এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বসির বেপারী (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা করেছেন বলে জানান ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ।

সোমবার দুপুরে মামলাটি করেন ভুক্তভোগী ছাত্রীর মা। অভিযুক্ত বসির বেপারী উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের সুলাইমান বেপারীর ছেলে। তার দুই ছেলে রয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ঝড়ের পরে আম কুড়ানোর জন্য মেয়েটির মা ও বোন বাড়ির পাশে বাগানে যায়। এই সুযোগে মেয়েটির ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত বেপারী। এসময় ভুক্তভোগীর চিৎকারে এক প্রতিবেশী নারী এগিয়ে এলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ভুক্তভোগীর পরিবার বেশ কয়েকবার থানায় যেতে চেয়েছিল কিন্তু স্থানীয়দের চাপে যেতে পারেনি। তারা টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য বলে। এ বিষয়ে মেয়ের বাবা কেও কয়েকবার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর মা বলেন, সেদিন আমার মেয়ে অসুস্থ হয়ে ঘরে শুয়ে ছিল। আমি আম কুড়ানোর জন্য পাশে বাগানে যাই। পরে আমার মেয়ের ডাক চিৎকার শুনে দৌড়ে আসি। আমার মেয়ে ও প্রতিবেশীর কাছ থেকে ঘটনাটি শুনি। এ বিষয়ে বেশ কয়েকবার স্থানীয় কয়েকজন টাকা নিয়ে আসে। টাকা নিয়ে সব কিছু মীমাংসা করে ফেলার জন্য বলে। তারা আমার মেয়ের ইজ্জত টাকা দিয়ে কিনতে চায়। রবিবার রাতে চেয়ারম্যান আমার স্বামীকে ডেকে মেয়েকে নিয়ে কয়েকদিনের জন্য অন্য কোথাও চলে যেতে বলেন। আমি এখন নিরুপায় হয়ে থানায় এসেছি।

যদিও এ অভিযোগ অস্বীকার করে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লা। তিনি বলেন, ‘সেদিন এলাকায় আমি ছিলাম না। আমি জানি না বা আমার কাছে কেউ আসেনি।’ মেয়ের পরিবারকে চাপ দেওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন। তিনি বলেন, আমার কাছে ভুক্তভোগীর পরিবার এসেছিল আমি তাদের থানায় যেতে বলি।

অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন ডামুড্যা থানা অফিসার্স ইনচার্জ শরীফ আহমেদ। তিনি বলেছেন, এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com