1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

নওগাঁয় ২৫ হাজার গাছ লাগাবে কৃষকদল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত
২৫

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলায় চলতি শ্রাবণ মাসে জেলা কৃষক দলের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা রোপন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন তথা গ্রামে-গ্রামে কৃষকদলের নেতাকর্মীরা এই কর্মসূচি বাস্তবায়ন করছেন।

এরই ধারাবাহিকতায় রবিবার সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসটার্মিনাল এলাকায় মাতাজী মোড়ে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সড়কের পাশে নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা প্রকৃতির ভারসাম্য রক্ষার উপর গরুত্ব আরোপ করে সকলকে বৃক্ষ রোপনে এগিয়ে আসার আহবান জানান। এ সময় অন্তত এক হাজার নারী ও পুরুষের মাঝে প্রত্যেককে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
জেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, নূরে আলম মিঠু, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..