1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

গাঁড়াবাড়ীয়া গ্রামে জমি নিয়ে বিরােধে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম ; ঘর-বাড়ি ভাঙচুর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

————–
মোঃমাহাবুব হাসান

কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া গ্রামে জমি নিয়ে বিরােধের জের ধরে কালাম হােসেন (৬০) ও তার স্ত্রী রােকসানা খাতুনকে (৫৫) কুপিয়ে জখম করেেছে প্রতিপক্ষরা। এসময় তাদের ঘর-বাড়ি ভাঙচুর করা হয়।
আহতদের বাড়ি গাঁড়াবাড়ীয়া গ্রামে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন স্বামী-স্ত্রী।

জানা গেছে,গাঁড়াবাড়ীয়া গ্রামের মৃত আবু তাহের এর ছেলে মকলেছুর রহমান ও চাচা কালাম হােসেন তাদের শরীকানা জমির উপর দীর্ঘ বছর বসবাস করে আসছিলেন। ওই জমির ১৬ শতক জমি প্রতিবেশী সিদ্দিকুর রহমান দাবি করেন। এ নিয়ে ১৫ বছর যাবত দু’পক্ষের মধ্যে আদালতে মামলা চলে আসছিল। ইতােমধ্যে জমির রায় মকলেছুর রহমানের পক্ষে হয়। তারপরও দু’পক্ষের মধ্যে মামলা চলে আসছিল। মামলা চলাকালীন অবস্থায় ওই জমি সিদ্দিকুর রহমান একই গ্রামের মৃত আফছার আলীর ছেলে মজিদুল ইসলামের কাছে বিক্রি করেন। এনিয়ে মজিদুল ও তার লােকজন বৃহস্পতিবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে মকলেছুর রহমানের চাচা কালাম হােসেন ও কালামের স্ত্রী রােকসানাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে খবর শুনে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আহত পরিবার হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..