শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজাম শেখ নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মে) রাতে উপজেলার তেলকাড়া পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আওয়ামী লীগ নেতা নিজাম শেখ তেলকাড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত বাদশা মিয়া শেখের ছেলে। তিনি ১০নং কোটাকোল ইউনিয়নের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম শেখ রাজনীতির পাশাপাশি বড়দিয়ায় কাঁচামালের ব্যবসা করতেন। রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন লোক তাকে বাড়ি থেকে একশ গজ দূরে ডেকে নিয়ে পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটায়। এদিকে নিজামের চিৎকারে আশপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কাজল মল্লিক বলেন, হাসতাপালে আনার আগেই নিজাম শেখের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে পায়ের গোড়ালি, হাঁটুর রগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্ট। মরদেহের ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।

উপজেলার কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান আল মামুদ বলেন, তেলকাড়া গ্রামটি আগে থেকেই অস্থিতিশীল। গ্রাম্য আধিপত্য বিস্তারের সংঘাত মেটাতে নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার চেষ্টা করেছেন। আমরা রাজনৈতিকভাবে দফায় দফায় স্থানীয় পর্যায়ে মিটিং করে গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ আনার সর্বাত্মক চেষ্টা করছি।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সব ধরনের সংঘাত এড়াতে বর্তমানে গ্রামে অতিরিক্ত পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) টিমও মোতায়েন আছে। মরদেহ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আটকের জন্য সব ধরনের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com