শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গোপন প্রেমে স্ত্রী, ৮ বছর পর স্বামীকে হত্যা

গোপন প্রেমে স্ত্রী, ৮ বছর পর স্বামীকে হত্যা

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের করদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রুহুল তালুকদার। ২৬ বছর বয়সী রুহুল একই ইউনিয়নের ছয়না গ্রামের সাহেদ তালুকদারের ছেলে। অভিযুক্ত পাখি আক্তার করদী গ্রামের আনিস শিকদারের মেয়ে।

স্বজনরা জানান, আট বছর আগে ভালোবেসে পাখিকে বিয়ে করেন রুহুল। বিয়ের পরপরই মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়েন পাখি। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ করেও ব্যর্থ হন গণ্যমান্যরা। মাসখানেক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান পাখি। মঙ্গলবার রাতে মোবাইল ফোনে রুহুলকে শ্বশুরবাড়িতে ডেকে নেয়া হয়। সেখানে তাকে শ্বাসরোধে হত্যা করেও পাখি ও তার পরিবারের লোকজন। হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।

নিহতের ভাগ্নে সোহরাব তালুকদার বলেন, আমার মামাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর সবাই পালিয়ে গেছেন। অথচ আমাদের বলছে- এটি আত্মহত্যার ঘটনা। ডেকে নিয়ে আমার মামাকে হত্যা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।

মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, রুহুলের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com