শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রানীক্ষেত রোগে দেড় হাজার মুরগির মৃত্যু

রানীক্ষেত রোগে দেড় হাজার মুরগির মৃত্যু

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আবু সাঈদ নামে এক খামারির ১ দিনেই ১ হাজার ৫৫০টি মুরগি রানীক্ষেত রোগে মারা গেছে। মৃত মুরগির ময়নাতদন্ত শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। রানীক্ষেত রোগের দ্বিতীয় ডোজ টিকা না দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মুরগি খামারি আবু সাঈদ জানান, সম্প্রতি সরকারের কাছ থেকে তিনি পাঁচ শতক জমি ও দুই কক্ষের ঘর বরাদ্দ পান। ভাগ্য ফেরানোর জন্য নতুন ঘরে মুরগির খামার প্রতিষ্ঠা করেন। এরপর ঋণ করে ১ হাজার ৫৫০টি মুরগির বাচ্চা কিনে পালন শুরু করেন। গত ৪৫ দিনে প্রতিটি মুরগির ওজন প্রায় ৬০০ থেকে ৭০০ গ্রাম করে হয়েছিল। সপ্তাহ দুয়েক পরেই মুরগিগুলো বিক্রি করার পরিকল্পনা ছিল সাঈদের।

কিন্তু রবিবারে হঠাৎ একেক করে সব মুরগি অসুস্থ হয়ে পড়ে। এরপর আজ দুপুরের মধ্যে সব মুরগি মারা যায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু বলেন, মারা যাওয়া মুরগির ময়নাতদন্ত করা হয়েছে। মুরগিগুলোর রানীক্ষেত রোগে মৃত্যু হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এই খামারি বাজারের ফিড ব্যবসায়ীদের পরামর্শে খামার পরিচালনা করেছেন। তিনি মুরগিকে রানীক্ষেত রোগের প্রথম ডোজ টিকা দিলেও দ্বিতীয় ডোজ দেননি। তাই মুরগিগুলোকে বাঁচানো যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com