1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগতিতে পৌরসভার পানির লাইনে কাজ করতে গিয়ে মাটি খুঁড়তেই পাওয়া গেছে তিনটি মর্টার শেল সদৃশ বস্তু। বুধবার (২৯ জুলাই) সকালে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের তাজল ওসি সড়কের সহিদ মাস্টার বাড়ির সামনে সড়কে মাটি খুঁড়তে মর্টার শেল সদৃশ বিস্ফোরক বস্তু তিনটি দেখতে পায়, সেখানে লিক হওয়া পানির লাইনে মেরামতের জন্য শ্রমিকরা কাজ করছিল। পৌরসভার উপ-প্রকৌশলী রিফাত হাসান বলেন তাৎক্ষণিক ভাবে ঘটনাটি পুলিশকে জানানো হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় পুলিশ ঘটনাস্থলকে লাল ফিতা দিয়ে ঘেরাও রেখেছে এবং দুই দিক থেকে রাস্তা বন্ধ করে দেন। সব ধরনের চলাচল বন্ধ রাখতে এবং নিরাপত্তা সার্থে এটি করা হয়েছে বলে জানাযায়

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনাটি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিক ভাবে বস্তু তিনটি কে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট বোমা বা মর্টার শেল বলে ধারণা করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বোমা নিষ্ক্রিয় ইউনিটের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি জেলা পুলিশ সুপার কে জানানো হয়েছে। নিরাপত্তা জন্য সড়কটিকে দুই দিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..