1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজার সমাজসেবা অধিদপ্তরের সেলাই প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত
৩৭
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন (সেলাই) প্রশিক্ষণের সমাপনী, সনদ বিতরণ এবং প্রশিক্ষণোত্তর অনুদান প্রদান অনুষ্ঠান বুধবার (২৯ জুলাই ) সকালে অনুষ্ঠিত হয়েছে।
শহরতলীর মাতারকাপনস্থ এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার  জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেটের পরিচালক  মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার।
প্রশিক্ষণ শেষে জেলার সাতটি উপজেলার মোট ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন ক্রয়ের জন্য প্রশিক্ষণোত্তর ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
বক্তারা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ প্রশিক্ষণার্থীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজে মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি জেলা সমাজসেবা কার্যালয়, মৌলভীবাজারের আয়োজনে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..