মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। পঞ্চগড় সদর উপজেলায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে মোঃ মাহিম ইসলাম (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।শুক্রবার (১ জুলাই) সকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় । পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হয় মাহিম। খেলতে গিয়ে পানিতে পড়তে পারে বলে ধারণা ছিল তাদের। তবে এই ডোবায় পড়ছে এটা নিশ্চিত ছিলেন না। নিখোঁজের পর থেকেই আশপাশের বিভিন্ন পুকুরে এবং পাশের কুড়ুম নদীতেও খোঁজ করা হয়েছিল। শুক্রবার সকালে স্থানীয়রা ছোট ওই ডোবায় মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। শিশু মাহিম একই এলাকার জাহিরুল ইসলামের ছেলে।এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পুলিশের (এসআই) মজাহারুল ইসলাম শিশু মাহিম ডোবায় পড়ে মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন , শিশুটির লাশের সুরতহাল করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply