যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে ডিবি পুলিশের পৃথক অভিযানে  ফেন্সিডিল ও গাঁজাসহ  গ্রেফতার ৩

মৌলভীবাজারে ডিবি পুলিশের পৃথক অভিযানে  ফেন্সিডিল ও গাঁজাসহ  গ্রেফতার ৩

 মৌলভীবাজার প্রতিনিধি
রবিবার ৩১ জুলাই মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার  খলিলপুর ইউনিয়নের শেরপুর নতুন বস্তি এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ মো: হেলাল মিয়া(৩৪) পিতা- মৃত আফতাব উদ্দিন ও শংকর সূত্রধর(৩০), পিতা- মৃত দীগেন্দ্র সূত্রধরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দ্বীগর ব্রাহ্মনগ্রামের বাসিন্দা।
অপর একটি অভিযানে মৌলভীবাজার সদর উপজেলার  একই ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার উপর থেকে ৩ কেজি গাঁজাসহ সাকিব মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
গ্রেফতারকৃত সাকিব মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার  আপ্তার হাওর গ্রামের অনু মিয়ার ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার দুটি চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com