শিরোনাম :
কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চার জাহাজ হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে জামায়াতে ইসলামীর চেয়ে বেশি ত্যাগ আর কোনো দল করেনি এটিএম আজহারুল ইসলাম এমপি মানিকগঞ্জে নিখোঁজের ৫ ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ,গণধোলাইয়ে ২ জন নিহত গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টি-২০ বিশ্বকাপের যেখানে সবার সেরা সাকিব

টি-২০ বিশ্বকাপের যেখানে সবার সেরা সাকিব

ক্রীড়া প্রতিবেদক
সাকিব আল হাসান

আইসিসি টি-২০ বিশ্বকাপে দলগতভাবে বাংলাদেশের অর্জনের খাতা শূন্য। এ সংস্করণে সব আসরে অংশ নেয়া লাল-সবুজের প্রতিনিধিদের সর্বোচ্চ সাফল্য সুপার এইটে জায়গা পাওয়া। দলগতভাবে টাইগাররা পিছিয়ে থাকলেও ব্যক্তিগত নৈপুণ্যে টি-২০ বিশ্বকাপে বেশ উজ্জ্বল সাকিব আল হাসান। উইকেট শিকারে দিক দিয়ে তিনি সবার সেরা।
কিছুদিন আগেই শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপের ক্ষণগণনা। এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। নিশ্চিত হয়ে গেছে অংশগ্রহণকারী ১৬ দলের নামও। আগামী ১৬ অক্টোবর মাঠে গড়াবে অষ্টম টি-২০ বিশ্বকাপ। যার পর্দা নামবে ১৩ নভেম্বর দুই সেরা দলের মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচের মাধ্যমে।

বাংলাদেশ এখন পর্যন্ত সাত আসরের সব ম্যাচেই অংশ নিয়েছে। কিন্তু বলার মতো সাফল্য দেখাতে পারেনি কোনো আসরেই। টি-২০র বিশ্ব আসরে টাইগারদের সর্বোচ্চ সাফল্য ২০০৭ সালের বিশ্বকাপে সুপার এইটে জায়গা পাওয়া।

টি-২০ বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার প্রথমে আছেন সাকিব। ৩১ ম্যাচে তার শিকার ৪১ উইকেট। টাইগার অলরাউন্ডারের সেরা বোলিং ফিগার গত বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভার বল করে ৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার।

গত আসরে সব মিলিয়ে তিনবার ইনিংসে চার উইকেট শিকার করেছেন সাকিব। বোলিংয়ে তার সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড আগামী তিন আসরেও কেউ ভাঙতে পারবেন কি না সন্দেহ আছে।

সাকিবের পরে ৩৪ ম্যাচে ৩৯ উইকেট শিকার করে তালিকার দুইয়ে আছেন পাকিস্তানের সাবেক স্পিনার শহীদ আফ্রিদি। তিনে থাকা সাবেক লঙ্কান পেসার মালিঙ্গার শিকার ৩১ ম্যাচে ৩৮ উইকেট। তালিকার ৪ থেকে ৯-এর মধ্যে যারা আছেন তারাও বিদায় নিয়েছেন টি-২০ থেকে।

এই তালিকার ১০ নম্বরে থাকা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের এখন নিয়মিত টি-২০তে খেলা হয় না। ১৮ ম্যাচে তার শিকার ২৬ উইকেট।

ব্যাট হাতেও পিছিয়ে নেই সাকিব। ৩১ ম্যাচে ২৬.৮৫ গড়ে তার রানসংখ্যা ৬৯৮। আসরে কোনো সেঞ্চুরি না থাকলেও আছে তিনটি ফিফটি। জায়গা করে নিয়েছেন সেরা দশে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ব্যাট হাতে ঝলক দেখাতে পারলে হয়তো সেরা পাঁচেই জায়গা করে নেবেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com