শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যশোর বেনাপোলে ফোন করলেই অক্সিজেন পৌঁছে যাবে বাড়িতে

যশোর বেনাপোলে ফোন করলেই অক্সিজেন পৌঁছে যাবে বাড়িতে

যশোর প্রতিনিধি :

করোনা মহামারি প্রাদুর্ভাবে দেশ জুড়ে মানুষ আতঙ্ক হয়ে পড়েছে। সাধারণ জনগণ অর্থের জন্য পারছে না প্রাইভেট হাসাপাতালসহ অন্যান্য চিকিৎসা কেন্দ্রে যেয়ে চিকিৎসা নিতে। এই আতঙ্কের বাইরে বেনাপোলের জনগণও নেই। এমন সময় মানব সেবায় এগিয়ে এলেন বেনাপোলে কভিড রোগীদের শ্বাসকষ্টে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছেন এক পরিবহন ব্যবসায়ী। ৩১টি অক্সিজেন সিলিন্ডার কিনে ব্যবসায়ী কবির উদ্দিন গাজি এসব বিতরণ করছেন।

গাজি ট্রান্সপোর্ট এর মালিক কবির উদ্দিন গাজি জানান, ফোন পেলেই অক্সিজেন সিলিন্ডার কভিড রোগীর বাড়িতে পৌঁছে দিচ্ছেন। অক্সিজেন ফুরিয়ে গেলে আবার সিলিন্ডারে ভরে দিয়ে আসছেন। এ ছাড়া বেনাপোল পৌর সভার অক্সিজেন ব্যাংকে দিয়েছেন ১০টি অক্সিজেন সিলিন্ডার। ৫টি সিলিন্ডার দিয়েছেন ট্রান্সপোর্ট মালিক সমিতি অফিসে এবং বাকি ১৬টি তিনি নিজের অফিসে রেখেছেন। কারো প্রয়োজন হলে ‘শুধুমাত্র ফোন করলেই গন্তব্যে পৌঁছে যাবে’ বিনামূল্যে এসব অক্সিজেন সিলিন্ডার।

বেনাপোলের ছোটআচঁড়া মোড়ে গাজি ট্রান্সপোর্ট অফিসে কবির উদ্দিন গাজি বলেন, খবরের মাধ্যমে জানতে পেরেছি বেনাপোলে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। বিবেকের তাড়নায় সাধ্যমত যতটুকু পারছি ততটুকু বেনাপোল পৌরবাসীদের সেবার জন্য নিয়ে এসেছি। এ ছাড়া যদি অন্য কোনো কাজে সাহায্য করতে পারি আমি সেটুকু করার চেষ্টা করব।

এ সময় তিনি সকল বিত্তবানদের অসহায় ঘর বন্দি মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানান। জরুরি ভিত্তিতে অক্সিজেন এর প্রয়োজন হলে ০১৯১৬-৯১৯৩৬২ এ নম্বরে যোগাযোগ করতে বলেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com