শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পল্লবী থানায় বিএনপির ২২৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

পল্লবী থানায় বিএনপির ২২৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপির ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২২৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পল্লবী থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে পল্লবী থানায় করা এ মামলায় আসামি হিসেবে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি রয়েছে আরও ১০০-১৫০ জন। এজাহারে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মিরপুর-৬ নম্বর সেকশনের মুকুল ফৌজ মাঠে সমাবেশের আয়োজন করে বিএনপি। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় হলে ত্রিমুখী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। এ সময় পুলিশ লাঠিপেটা ছাড়াও রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম শুক্রবার সমকালকে বলেন, কোনো কারণ ছাড়াই বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এরপরও ১০ মিনিটের মতো পুলিশ চুপ ছিল। কিন্তু তাদের আক্রমণের মাত্রা বাড়তে থাকলে বাধ্য হয়ে অ্যাকশনে যায় পুলিশ। তাদের আক্রমণে পুলিশের একজন সহকারী কমিশনার, দু’জন এসআইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার সাতজন হলেন- তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জসিম রানা, আবদুল্লাহ আল মামুন, এস এম হাবিব, মো. সালাউদ্দিন, নিজাম উদ্দিন ওরফে জসিম, নজরুল ইসলাম ও মো. মেহেদী।

আসামির তালিকায় আরও রয়েছেন- ঢাকা মহানগর উত্তরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া, সাবেক সভাপতি সোহরাব হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. কামাল, রূপনগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম, পল্লবী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মজিবুল হক, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কাউছার হামিদ, পল্লবী থানা যুবদলের নেতা মো. মামুন, যুবদল নেতা মো. মোবারক।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ, সাবেক সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন, ছাত্রদলের সাবেক নেতা পিয়াস, ফয়সাল দেওয়ান, মো. ফরিদ, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি মো. রিমন, রূপনগর থানা ছাত্রদলের নেতা আবুল কাশেম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক সভাপতি নূর সালামসহ মোট ৭৫ জন।

মামলার এজাহারে বলা হয়েছে, মুকুল ফৌজ মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সমাবেশের জন্য গেলে তাদের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এতে সহকারী কমিশনার মিজানুর রহমান, এসআই সজিব খান ও এসআই তাপস কুন্ডু গুরুতর আহত হন। বিএনপির বিক্ষোভকারীরা পুলিশের এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ ব্যারিকেড দেয়। তবে তারা ব্যারিকেড ভেঙে লাঠিসোটা নিয়ে সরকারি কাজে বাধা দেয়। তখন জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে শর্টগান থেকে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সংঘর্ষের সময় তারা শর্টগান থেকে ৬২ রাউন্ড রাবার ও ছয় রাউন্ড সীসা বুলেট এবং ২৫ রাউন্ড গ্যাস শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে ৯টি ভাঙ্গা ইটের টুকরা ও সাতটি বাঁশের লাঠি জব্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com