1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

মনিরামপুরে জমি নিয়ে বিরোধ: সৎ তিন ভাইদের হাতে মেজো ভাই গুরুতর জ*খম, হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

​মনিরামপুর (যশোর) প্রতিনিধি
​যশোরের মনিরামপুরে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সৎ তিন ভাইয়ের বিরুদ্ধে মেজো ভাইকে কু*পিয়ে গুরুতর জ*খম করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আ*হত বখতিয়ার গাজী (৪৫) বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বখতিয়ার গাজীর সঙ্গে তার সৎ ভাই তরিকুল, নজরুল ও মুক্তারের দীর্ঘদিন ধরে বি*রোধ চলে আসছিল। গত ৯ আগস্ট বিকেলে পৈত্রিক সম্পত্তিতে লাগানো বাঁশ কা*টা কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে সৎ তিন ভাই মিলে ধা*রালো দা দিয়ে বখতিয়ার গাজীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আ*ঘাত করে গুরুতর জ*খম করেন।
​পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত মনিরামপুর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
​এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সৎ ভাই তরিকুল ইসলাম নামের এক অভিযুক্তকে আ*টক করে থানায় নিয়ে এসেছে।
​এ বিষয়ে মনিরামপুর থানার ডিউটি অফিসার জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত অন্য আসামিদের গ্রে*ফতারে অভিযান অব্যাহত রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মা*মলা দায়েরের প্রস্তুতি চলছিলো

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..