1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

চাটখিলে চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত
৪৭

আরমান হোসেন, নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর চাটখিলে চুরি হওয়া একটি মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক পেশাদার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই রাত আনুমানিক ১০টা থেকে ২৫ জুলাই ভোর ৬টার মধ্যে যেকোনো সময় চাটখিল উপজেলার ৬ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের ভাত্তর গ্রামের মোস্তাননগর খোরশেদের দোকান সংলগ্ন চাটখিল-সোনাইমুড়ী প্রধান সড়ক থেকে একটি মিনি ট্রাক চুরি হয়। ওই গাড়ির ভেতরে থাকা ৩৬০টি গ্যাসের খালি বোতলও চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় গাড়ির মালিক মরিয়ম বেগম (৩৮), স্বামী মো. কামাল হোসেন, বারইপাড়া, চাটখিল, নোয়াখালী—বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেন। মামলাটি ৩ আগস্ট চাটখিল থানার মামলা নং-০৪ হিসেবে পেনাল কোডের ৩৭৯ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জায়েদ ভূঁইয়া তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চুরি হওয়া মিনি ট্রাকটি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় রয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার সাজ্জাদের হেফাজত থেকে চুরি হওয়া মিনি ট্রাকটি উদ্ধার করা হয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১৪-৮৩৮৬। গত ১০ আগস্ট বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উদ্ধার করা গাড়িটি জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং চুরি সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..