1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

রংপুর মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াতের ১১ এমপি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত
৩১

রংপুর জেলা প্রতিনিধি,

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি রংপুর অঞ্চলের উন্নয়ন ও ভোট নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার সঙ্গে কোনো অঞ্চলের উন্নয়নকে শর্তযুক্ত করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন তারা।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে রংপুর নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানান তারা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, রংপুরের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। কোন দলকে ভোট দেবেন, সেটি তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। ভোটের সঙ্গে উন্নয়নকে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, মির্জা ফখরুলের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা ও স্বাধীন মতপ্রকাশের প্রতি অসম্মানজনক। জামায়াত নেতারা বলেন, মির্জা ফখরুলের বক্তব্যে রংপুরের মানুষ বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করলে এ অঞ্চলের উন্নয়ন পিছিয়ে থাকবে-এমন ধারণা পাওয়া যায়। জনগণ কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, সেটি তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার। কোনো সরকারের প্রতি আনুগত্য প্রকাশের শর্ত হিসেবে ভোট দেওয়ার বিষয়টি নির্ধারণ করা যায় না

সংবাদ সম্মেলন থেকে রংপুরবাসীর রাজনৈতিক অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখিয়ে মির্জা ফখরুল তার বক্তব্য প্রত্যাহার করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন— রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। উপস্থিত ছিলেন— রংপুর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-১ আসনের রায়হান সিরাজী, গাইবান্ধা-১ আসনের মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের আব্দুল ওয়ারেছ, নীলফামারী-১ আসনের আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনের আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ আসনের হাফেজ আব্দুল মুনতাকিম।

উল্লেখ্য, গত শনিবার রংপুরে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় এলে রংপুরের লোক জামায়াত-জাতীয় পার্টি করে এবং তাদের ভোট দেয়, তাহলে কেমন করে উন্নয়ন হবে৷ এমন মন্তব্য করে বক্তব্য দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..