শিরোনাম :
পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শুভ্র হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

শুভ্র হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় সাত জনকে মৃত্যুদণ্ড, তিন জনকে যাবজ্জীবন ও বাকি ৯ জনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, সাকিব আহমেদ রেজা, মোজাম্মেল, খাইরুল ইসলাম, রুহুল আমিন, মইনুদ্দিন, শরীফুল ইসলাম নাইম।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন— মাসুদ পারভেজ কার্জন, শরীয়ত উল্লাহ সুমন ও রাসেল মিয়া।

গত বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

দুই বছর আগে ২০২০ সালের ১৭ অক্টোবর মাসুদুর রহমানকে গৌরীপুর মধ্যবাজার পান মহালে রাতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মাসুদুর রহমানের ছোট ভাই আবিদুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৭ এপ্রিল এ হত্যায় জড়িত থাকার অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আর গত ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা রিয়াদুজ্জামান রিয়াদ, সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল, মাসুদ পারভেজ কার্জন, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক, খাইরুল ইসলাম, ছাত্রদলের কর্মী রিফাত, আবু হানিফা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল কর্মী মজিবুর রহমান, ছাত্রদল কর্মী শরীয়তউল্লাহ সুমন, যুবদল কর্মী রাসেল মিয়া, কামাল মিয়া, মাঈন উদ্দিন, শরীফুল ইসলাম, রুহুল আমিন ও শাজাহান মিয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com