শিরোনাম :
রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ

সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক:

করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গোপনীয় নথি চুরির অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। গত ১১ অক্টোবর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এই প্রতিবেদন দাখিল করে শাহবাগ থানা পুলিশ। আগামী ১৫ নভেম্বর এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে আদালত সূত্র।

পেশাগত দায়িত্ব পালনে গত বছরের ১৭ মে বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন রোজিনা। তাঁকে ওই দিন ছয় ঘণ্টা আটকে রেখে রাত সাড়ে ৮টার দিকে সচিবালয় থেকে পুলিশি পাহারায় শাহবাগ থানায় নেওয়া হয়। এর পর ওই রাতেই তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়। দণ্ডবিধি ৩৯৭ এবং ৪১১ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ১৯২৩ এর ৩/৫ এর ধারায় এ মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে ২৩ মে আদালত থেকে রোজিনাকে জামিন দেওয়া হয়।

সাংবাদিক রোজিনা ইসলামকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইনটিন। গতকাল পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় কাজ করা সংস্থাটি একই সঙ্গে আশা প্রকাশ করে, সাংবাদিক রোজিনার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত এই মামলায় কর্তৃপক্ষের দাখিলকৃত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন গ্রহণ করবেন এবং এই হয়রানিমূলক মামলা থেকে তাঁকে চূড়ান্তভাবে অব্যাহতি দেবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com