যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হঠাৎ ভয়াবহ দুবাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, কাঁপল পুরো শহর

হঠাৎ ভয়াবহ দুবাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, কাঁপল পুরো শহর

 

প্রবাস

বিস্ফোরণে কেঁপে উঠল সংযুক্ত আরব আমিরাতের দুবাই। স্থানীয় সময় বুধবার গভীর রাতে আচমকা এই বিস্ফোরণ ঘটে।
জানা গেছে, দুবাইয়ের বন্দরে নোঙর থাকা একটি মালবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। আরব আমিরশাহির দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলি বন্দরে এই অগ্নিকাণ্ড ঘটে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ১৫ কিলোমিটার দূর থেকেও সেটি অনুভূত হয়। দুবাইয়ের রাতের আকাশ ভেদ করে আগুনের আভা দেখা যায় গোটা শহর জুড়ে। এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় দুবাইয়ের অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীরা। আগুনের নিয়ন্ত্রণে আনতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে যারা কর্মরত ছিলেন, তারা আগেই বেরিয়ে যান। কোনো দাহ্য বস্তু থেকে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ ঘটনাটিকে কিছুটা ছোটভাবে উপস্থাপনের চেষ্টা করছে। তাদের মতে, ঘটনার তদন্ত হচ্ছে। এমন দুর্ঘটনা বিশ্বের যেকোনো স্থানে হতে পারে।

দুবাইয়ের জেবেল আলি বন্দর বিশ্বের সবচেয়ে বড় মানব সৃষ্ট গভীর জলের বন্দর। মূলত দুবাইয়ের লাইফলাইন এই বন্দর। যে জাহাজটিতে আগুন লাগে, সেটি ছোট বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ওশেন ট্রেডার নামে জাহাজটি এপ্রিল থেকে দুবাই উপকূলে ছিল। দুর্ঘটনার কারণে যেন বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধা না আসে, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com