1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

রাজনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ নৌকা জব্দ, ৩ জনকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত
২৬

, মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫টি নৌকা জব্দ এবং ৩ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (১৮ আগস্ট ) রাজনগর উপজেলার মোকামবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৫টি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১টি মামলা দায়ের করা হয়। মামলায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং জরিমানার অর্থ আদায় করা হয়।

জব্দকৃত ৫টি নৌকা পরবর্তীতে স্থানীয় একজন ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..