যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফুটপাত বিক্রি ও ভাড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

ফুটপাত বিক্রি ও ভাড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার ফুটপাতের পজেশন বিক্রি ও ভাড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানির পর আজ সোমবার রুলসহ এই আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল আকন্দের বেঞ্চ।

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), যুগ্ম পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ ঢাকার ১৫টি থানার ওসিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে ঢাকার ফুটপাত দখল করে আর যেন স্থায়ী-অস্থায়ী দোকান বা স্থাপনা বসাতে না পারে, সে ব্যাপারেও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রাজধানী ঢাকার ফুটপাতের পজেশন বিক্রি ও ভাড়া বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তা বন্ধে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘ব্যবস্থা নেওয়ার নির্দেশের পাশাপাশি ঢাকার ফুটপাতের পজেশন বিক্রি ও ভাড়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও তালিকা করতে উচ্চপদস্থ কর্মকর্তাদের দিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। ‘

তিনি আরো বলেন, ‘ঢাকার দুই মেয়র, স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে এই নির্দেশ দিয়েছেন আদালত। আদালত বলে দিয়েছেন কমিটিতে দুই সিটি করপোরেশন, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে একজন করে উচ্চপদস্থ কর্মকর্তাকে দিয়ে এই কমিটি করতে। ‘

রাজধানীর ফুটপাতের পজেশন বিক্রি ও ভাড়া নৈরাজ্যের শিকার হচ্ছে সাধারণ মানুষ। ফুটপাত দখলে থাকায় সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। এতে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। তা ছাড়া ফুটপাত দখলমুক্ত রাখার দায়িত্ব যাদের তারা সেই দায়িত্ব পালন করছে না। সে কারণে জনস্বার্থে রিট আবেদনটি করা হয় বলে জানান এই আইনজীবী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com