যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুয়াশার সকাল, কড়া নাড়ছে শীত রাজধানীতে

কুয়াশার সকাল, কড়া নাড়ছে শীত রাজধানীতে

নিজস্বপ্রতিবেদক:
ফাইল ফটো

কুয়াশার চাদরে মোড়া সকাল দেখলো রাজধানীবাসী। এতে কয়েক হাত দূরের দৃশ্যও ঝাপসা দেখা গেছে। সকাল সাড়ে ৯টা নাগাদও সূর্যের দেখা মেলেনি। রাজধানীতে চলাচলকারী গাড়িগুলোকে পথ দেখায় হেডলাইট।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ঢাকার আকাশে স্বাভাবিকভাবেই ধুলো ও ধোঁয়া বেশি। এজন্য কুয়াশাকে অনেক বেশি ঘন মনে হয়েছে। কিন্তু প্রকৃত ঘন কুয়াশা হলে গাছের পাতায় পানি পড়ে, স্যাঁতসেঁতে ভাব থাকে। কিন্তু এই কুয়াশা ঘন নয়। এতে সে রকম কিছু হয়নি।
তিনি বলেন, কুয়াশা আরো দুদিন থাকতে পারে। এটি কেটে গেলে ঢাকায় শীত পড়বে। দেশের অন্যান্য এলাকায় শীতের তীব্রতা বাড়বে।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী কয়েক দিনই শীতের দাপট বাড়তে থাকবে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি পড়তে পারে। ফলে এ সময়ে যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে হবে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে শীতের বাতাস দ্রুত সারা দেশে আবার ছড়িয়ে পড়ছে।

এদিকে গত এক দিনে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। ঢাকার তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com