যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সরকারি কর্মকর্তাদের হাতে জীবন ছেড়ে দেওয়া যাবে না: ডা. জাফরুল্লাহ

সরকারি কর্মকর্তাদের হাতে জীবন ছেড়ে দেওয়া যাবে না: ডা. জাফরুল্লাহ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরি বলেছেন, সরকারি কর্মকর্তাদের হাতে আমাদের জীবন ছেড়ে দেওয়া যাবে না। তাই যত পরিদর্শক কমিটি আছে সেখানে অন্তত দুইজন নিরপেক্ষ পরিদর্শক থাকতে হবে, যেটি সাংবাদিক বা কোনো বিশিষ্ট নাগরিক হতে পারেন। তারা আর্থিক লেনদেবের সাথে জড়িত হবেন না। নিরপেক্ষ পরিদর্শক থাকলে অন্তত মিথ্যাচারটা কম হবে। এজাতিয় ঘটনা আমাদের উন্নয়নকে ব্যহত করবে এবং বিশ্বের সামনে আমাদের লজ্জিত হতে হবে।

রবিবার (১১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি উপস্থিত ছিলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরি বলেন, যারা মারা গেছেন তাদের প্রত্যেককে অন্তত ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া যারা বেচে আছেন তাদের চিকিৎসা শেষে ট্রেনিং দিয়ে পুনরায় কর্মক্ষম করে তুলতে হবে।
এসময় তিনি বলেন, যারা আমাদের জীবন ও রাষ্ট্রকে চলমান রাখে তাদের জীবনের নিরাপত্তা যেভাবে দেয়ার কথা ছিল তা দেয়া হয়নি। এখানে কেউ হত্যা না করলেও এটাকে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলতে হবে।

সরকারের সংস্থাগুলোর উচিত ছিল নিয়মিত পরিদর্শন করা। এ ক্ষেত্রগুলো দুর্নীতিগ্রস্থ হওয়ায় তা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এতগুলো জীবনের দায়-দায়িত্ব কে নেবে। এর দায় সরকারেরই। সরকার নির্বাচিত না হলে তাদের কোন দায় দায়িত্ব থাকে না। আজকে সরকারের সকল ক্ষেত্র দুর্নীতিগ্রস্থ। ৩০০ টাকার টিউব ১ লক্ষ টাকায় কিনছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com