শিরোনাম :
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৯৬ আসনে, তৃণমূল ৯২ সচিবালয়ে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে’ বন্ধ কারখানা চালুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জ বাস-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি নিয়োগ নিয়ে ২ পক্ষের বিক্ষোভ পটুয়াখালীর বাউফলে নারীসহ ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে মেট্রো রেল উদ্বোধনে কঠোর নিরাপত্তা

রাজধানীতে মেট্রো রেল উদ্বোধনে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী মেট্রো রেলে করে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করবেন। ফলে ওই এলাকাগুলোতে নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। এদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের দুই পাশের সড়ক ও অবকাঠামোগুলোতে আরোপ করা হয়েছে কড়াকড়ি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরাপত্তার জন্য মেট্রো রেলসংলগ্ন এলাকার বাড়ির মালিকদের সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মেট্রো রেলসংলগ্ন এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটে উঠতে পারবে না। কোনো বাণিজ্যিক ভবনে নতুন কোনো অফিস, দোকান, রেস্তোরাঁ খোলা যাবে না। কোনো ভবনের বেলকনি ও ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ সেখানে দাঁড়াতে পারবে না।

মেট্রো রেলসংলগ্ন এলাকার ভবন বা ফ্ল্যাটে কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না। মেট্রো রেলসংলগ্ন কোনো ভবনের হোটেল-রেস্তোরাঁ বা বাণিজ্যিক কার্যালয়ে সেদিন কেউ অবস্থান করতে পারবে না। মেট্রো রেলসংলগ্ন এলাকায় কারো বৈধ অস্ত্র থাকলে ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে। সেখানকার সব ব্যাংক বা এটিএম বুথ ওই দিন সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলা পর্যন্ত বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) বদরুল হাসান বলেন, মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়ে এসএসএফের তরফ থেকে কিছু নির্দেশনা পাওয়া গেছে। সে অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা সাজানো হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com