যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক:
সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক
সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল যাতে উৎসবমুখর পরিবেশে উদযাপন হয় সেজন্য সব ব্যবস্থায় নেওয়া হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো ঝুঁকি নেই। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসবি, র‌্যাব ও সাদা পোশাকের কর্মকর্তারা কাজ করছেন। প্রধানমন্ত্রী সব সময় ঝুঁকির মধ্যে থাকেন। এ বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, বিশ্বের যত বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন শেখ হাসিনা। একাত্তরের পরাজিত শক্তিরা বারবার তার জীবননাশের চেষ্টা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা, টুঙ্গিপাড়ায় বোমা হামলাসহ অনেক ঘটনাই ঘটেছে। এসব বিষয় সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। এর বাইরেও সিসি ক্যামেরা, ডগ-স্কোয়াড, আর্চওয়ে স্থাপনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি আছে বলে মনে করি না। জঙ্গিদের পক্ষ থেকেও না। আমরা ইতোমধ্যেই পালিয়ে যাওয়া ২ জঙ্গির সহযোগীদের অনেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com