1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মোছাব্বীর আল মাসুদের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬ বার পঠিত
১১
মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গল উপজেলায় মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করায় তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোছাব্বির আল মাসুদ। তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত জীবন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
রোববার (১৭ মে) দুপুর পোনে ১২টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ ‘গ্র্যান্ড তাজ হোটেল এন্ড পার্টি সেন্টার’-এ শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মোছাব্বির আল মাসুদ বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে কাজ করে আসছেন। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটি চক্র তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি দাবি করেন। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং মাদকসেবীদের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..