শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

থেমে থাকা ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

থেমে থাকা ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি কেটে হতাহতদের বের করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

নিহতরা হলেন- মাছ ব্যবসায়ী মো. পলাশ (৫০) ও অটোরিকশা চালক মোহাম্মদ মমিন মিয়া (৩৭)। একই ঘটনায় আহত হয়েছেন মাছ ব্যবসায়ী শাহ আলী (৩৬) ও সুমন (৪০)। তারা মুন্সীগঞ্জের চর মুক্তারপুরে থাকেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালমান বলেন, ‘শুক্রবার ভোর ৫টার দিকে শনির আখড়ার দনিয়া কলেজের সামনে একটি থেমে থাকা ট্রাকে চর মুক্তারপুর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মমিন ও পলাশকে মৃত ঘোষণা করেন। সুমন ও শাহ আলী চিকিৎসাধীন রয়েছেন। তারাও শঙ্কামুক্ত নন।’

পুলিশ জানায়, হতাহতরা যাত্রাবাড়ী মাছের আড়ৎ থেকে মাছ কিনতে এসেছিলেন। তাদের মধ্যে নিহত পলাশ মুন্সীগঞ্জের শ্রীনগরের উড়পাড়া গ্রামের মজিবর শেখের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। পলাশের স্ত্রী তাসলিমা স্বামীর মৃত্যুর খবর শুনে হাসপাতালে কাঁদতে কাঁদতে বারবার অচেতন হয়ে পড়ছিলেন। এই দম্পতির দুই ছেলে রয়েছে।

নিহত মমিন মিয়ার মামা ফারুক হোসেন জানান, তার ভাগ্নে পেশায় অটোরিকশাচালক ছিলেন। প্রতিদিনই তিনি চর মুক্তারপুর থেকে মাছ ব্যবসায়ীদের নিয়ে ঢাকার যাত্রাবাড়ীতে আসেন এবং আবার তাদের নিয়ে ফিরে যান। আজ সকালে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেলে আসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com