1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

বাপ্পারাজের নায়িকা ছিনতাইকারীর কবলে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের নায়িকা রঞ্জিতা রাজধানী ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীদের হামলায় তার কানে সাতটি সেলাই দিতে হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

চলন্ত গাড়ি থেকে রাজ রিপার ফোন ছিনতাই
রোববার (১৭ মে) মধ্যরাতে রঞ্জিতার একগুচ্ছ ছবি শেয়ার করে সনি জানান, চিত্রনায়িকা রঞ্জিতা বিএফডিসি থেকে রামপুরার বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন এবং ভীষণভাবে আহত হন। ছিনতাইকারীরা তাঁর ওপর হামলা চালালে কানের লতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত রামপুরা বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমারজেন্সি চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছিনতাইকারীর গুলিতে নিহত অভিনেত্রী আলিয়া
১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজের সঙ্গে জুটি বাঁধেন রঞ্জিতা। ছবিটি পরিচালনা করেন কিংবদন্তি অভিনেতা রাজ্জাক। এ সিনেমার ‘পাথরের পৃথিবীতে’ এবং ‘প্রেম প্রেম’ গান দুটি সে সময় বেশ জনপ্রিয়তা লাভ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..