যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার 

মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার 

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর থানা পুলিশের  বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত  সাধন সুত্রধর এবং  সাইফুর রহমান নামে দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মৌলভীবাজার সদর মডেল থানার অন্তর্গত শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ শেরপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে  সাধন সুত্রধর নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী সাধন সূত্রধর এনআই এক্ট আইনের ১৩৮ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত। সাধন সুত্রধর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দীঘর ব্রাহ্মণ গ্রামের মৃত বাজেন্দ্র সূত্রধরের ছেলে।
একই দিনে অপর আরেক অভিযানে এএসআই মোশাহিদ কামাল এবং তার সঙ্গীয় ফোর্সসহ সাইফুর রহমান নামে সাজাপ্রাপ্ত আরেক আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সাইফুর ২০১৬ সালের মৌলভীবাজার সদর থানার একটি মামলায় পেনাল কোডের ৩২৪ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি। আসামি সাইফুর মৌলভীবাজার সদর উপজেলার  সাধুহাটি গ্রামের মছদ্দর মিয়ার ছেলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com