নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি
হাজারীবাগে বালতির পানিতে ডুবে আনিসা নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুটির বাবা আইনজীবী সাইদুর রহমান তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
আনিসা নেত্রকোনা সদর উপজেলার কুমারপুর গ্রামের আইনজীবী সাইদুর রহমানের মেয়ে। সাইদুর রহমান বর্তমানে হাজারীবাগের বিডিআর এক নম্বর গেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
Leave a Reply