যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারপ্রতিনিধি:
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এক যুবককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
শুক্রবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রফিক একই ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।

জানা যায়, মোহাম্মদ রফিক একটি রোহিঙ্গা দুষ্কৃতকারী গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার দুপুরে মোহাম্মদ রফিক রোহিঙ্গা ক্যাম্পের নিজের বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে ঘর থেকে বের করে আনে। পরে তাকে গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিক নিহত হন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও এপিবিএন ঘটনাস্থলে পৌঁছে রফিকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com